Apan Desh | আপন দেশ

চাঁদাবাজ

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রাশেদ খাঁন বলেন, এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী) কোরবানি দিচ্ছেন, এটা নিয়ে এনসিপির নেতারা প্রশ্ন তুলছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সে টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সে টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’

০৫:৪৪ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

মোটরসাইকেল চালকের কাছে ৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অধিনে দায়িত্বরত ছিলেন। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রিজিওনের পুলিশ সুপার।  রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা,  কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপভ্যানের চালক লিটন।

০৯:১৪ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

‘নিরাপদ ঈদ যাত্রা-চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার’

‘নিরাপদ ঈদ যাত্রা-চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার’

পবিত্র ঈদকে সামনে রেখে দেশের সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এসময়ে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি। সোমবার (০৯ মার্চ) ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

০৭:১৯ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে আইজিপি কঠোর বার্তা

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে আইজিপি কঠোর বার্তা

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, যে কোন মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

০৩:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

চাঁদা না পেয়ে ডাব লুট করলো ছাত্রদল নেতা

চাঁদা না পেয়ে ডাব লুট করলো ছাত্রদল নেতা

সাভারে চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় তাদের ডাব ভর্তি ভ্যান ছিনিয়ে নিয়ে গেছেন আরমান ও তার অনুসারীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আরমান হোসেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক হিসেবে পরিচিত। ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যা টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।

০৮:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। এ মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।  শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশে সড়কে চাঁদাবাজি ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প ভুলুয়া নদী খনন, রহমতখালী খান পুনঃখনন। আমরা যদি এ প্রকল্পটি হাতে নিতে পারি লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা-ব্যাধি দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো।

০৩:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন মন্ত্রী

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন মন্ত্রী

সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়ত বিতর্ক আছে। কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে।

০৬:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে লিপ্ত আসাদুর রহমান আকাশ (২৪) ও তার সহযোগীদের গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আকাশ ছাড়া বাকিরা হলেন— মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)। সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে জানায় যৌথবাহিনী। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মব সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়।

০৫:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement