ফাইল ছবি
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামের এক ওয়ার্ড বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
আরও পড়ুন<<>>অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে মাত্র এক বোতল মদ!
এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে রাজেশকে গ্রেফতার করা হয়।
মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজদের তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































