Apan Desh | আপন দেশ

কোটি টাকা চাঁদা দাবি, না দেয়ায় প্রতিষ্ঠানে ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ১৩ জুলাই ২০২৬

কোটি টাকা চাঁদা দাবি, না দেয়ায় প্রতিষ্ঠানে ভাঙচুর

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী এক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে প্রতিষ্ঠানটির কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এর জেরে ধরে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সকালে চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ডিজিটাল ডটনেটের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

আরও পড়ুন <<>> বন্যার পানি নামতেই চকরিয়ায়ে মাছ ধরার উৎসব

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের কাছে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch