Apan Desh | আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৩, ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে ৩ জনের মৃত্যু

ছবি : আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তার মেয়ে মিম। 

তথ্যটি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ। 

ওসি ও চেয়ারম্যান জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পর্শ হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement