Apan Desh | আপন দেশ

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৪, ২৪ মে ২০২৬

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

ফাইল ছবি, আপন দেশ

মোটরসাইকেল চালকের কাছে ৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অধিনে দায়িত্বরত ছিলেন।

তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রিজিওনের পুলিশ সুপার।
 
রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপভ্যানের চালক লিটন। 

আরও পড়ুন<<>>ঈদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়। পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন। 

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই ৫ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে। 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়