Apan Desh | আপন দেশ

রাজধানীতে চাঁদাবাজ-অপহরণকারীসহ শতাধিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ৬ মে ২০২৬

আপডেট: ১৯:৫৭, ৬ মে ২০২৬

রাজধানীতে চাঁদাবাজ-অপহরণকারীসহ শতাধিক গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপি ও গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। এ বিশেষ অভিযানে চাঁদাবাজ, অপহরণকারী ও অজ্ঞানপার্টির সদস্যসহ শতাধিক গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ মে) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) দিবাগত রাতে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতিঝিল এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক কম্পিউটার প্রকৌশলীকে অপহরণের ঘটনা ঘটে। এ চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. আনোয়ার সরকার (৩০) ও জহিরুল ইসলাম জহির ওরফে বাবু (২৩)।

জানা যায়, ভিকটিমকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে দফায় দফায় ১ লাখ ৫৩ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া মুক্তিপণ দাবি করা হয় ৫০ লাখ টাকা।

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিল বিভাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চেতনানাশক ইনজেকশন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিতো।

আরও পড়ুন <<>> শর্তের জালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ

এছাড়া একই থানাধীন পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানায় ৩ জন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরাতন মামলায় ১ জন, গ্রেফতারি পরোয়ানায় ২ জন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement