Apan Desh | আপন দেশ

স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণসহ ভিডিও ধারণ

নরসিংদী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৪০, ৩ আগস্ট ২০২৬

স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণসহ ভিডিও ধারণ

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় স্কুল পড়ুয়া ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে চার যুবক। শুধু তাই নয় ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৩ আগষ্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– কান্দাপাড়া এলাকার জজ মিয়ার ছেলে দিপু এবং রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। শনিবার (০১ আগষ্ট) রাতে কান্দাপাড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়া ওই ছাত্রীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনারদিন সন্ধ্যায় ওই ছাত্রী তার সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন তাদের আটকে মারধর করে। এক পর্যায়ে ওই তরুণ পালিয়ে গেলে ছাত্রীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়ার একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে ওই ছাত্রী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়।

পর দিন গত রোববার ওই ছাত্রীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা করেন। আজ রায়পুরা থানা-পুলিশের তত্ত্বাবধানে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার অভিযোগ বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, সোমবার সকালে এ মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়