ছবি: আপন দেশ
যশোরের কেশবপুরে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা।
রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচী হয়।
কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে অভিযুক্ত রুস্তম আলীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, একাধিক সম্মানিত ব্যক্তিসহ মৃত ব্যক্তিদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে রুস্তম আলী।
আরও পড়ুন<<>>দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের সামাজিক ও পেশাগত অবস্থান ক্ষুণ্ন করতে রুস্তম আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা রটাচ্ছে। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































