Apan Desh | আপন দেশ

ড্রোন

নিজস্ব শাহেদ ড্রোন তৈরির পথে সৌদি আরব

নিজস্ব শাহেদ ড্রোন তৈরির পথে সৌদি আরব

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের সামরিক-শিল্প কৌশলে সবচেয়ে বড় পরিবর্তনের আভাস মিলছে। ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন দেশীয়ভাবে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সোমবার (২৫ মে) মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ইউটাভিত্তিক প্রতিষ্ঠান ভেক্টর ডিফেন্স এবং সৌদি আরবের স্টার্টআপ এসআর২ ডিফেন্স সিস্টেমস-এর যৌথ উদ্যোগে রিয়াদের কাছে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেখানে ‘স্কাইওয়াস্প’ নামের একটি আত্মঘাতী ড্রোন তৈরি করা হবে, যা মূলত ইরানের শাহেদ ড্রোনের আদলে ডিজাইন করা।

১০:০৫ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই হামলায় এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সংবাদদাতা ও আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অথবা আশপাশে অবস্থান করছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

১১:৪২ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে বাড়ছে মৃত্যুর মিছিল। তারই ধারাবাহিকতায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে কুয়েতে একটি আবাসিক এলাকায়। যার আঘাতে ১১ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৪ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে দেশটির রাজধানী গভর্নরেটের এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যানুসারে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভাবন আঘাত করে। পরে সেটি জানালার কাঁচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে।

০৩:৪৯ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, কোস্টগার্ডসহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে।

০৪:৪২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

রাজধানীর এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

০৩:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

জাতিসংঘ ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। দখলদার বাহিনীর বোমা ও ড্রোন হামলায় গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও অন্তত ৯৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ মে) ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। 

০৮:৩৬ এএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement