Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করেছে, দাবি আইআরজিসির

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করেছে, দাবি আইআরজিসির

ছবি : সংগৃহীত

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের অনুকরণে যুক্তরাষ্ট্র লুকাস নামে একটি ড্রোন তৈরি করেছে। ড্রোনটি নিজেদের সামরিক অস্ত্রাগারে যুক্ত করতেও বাধ্য হয়েছে। এমনটাই দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ড্রোন খাতে ইরানের তরুণদের চিন্তাভাবনা, উদ্ভাবন এবং অর্জিত সামরিক অভিজ্ঞতার ফলেই এসব ড্রোন প্রযুক্তির বিকাশ ঘটেছে। দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষায় ইরানের এ ড্রোন বহর এখন অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।

ইরানের হাতে বিভিন্ন ধরনের শাহেদ সিরিজের ড্রোন রয়েছে উল্লেখ করে মুসাভি বলেন, এসবের মধ্যে কিছু ড্রোন যুদ্ধের মূল অভিযানে সরাসরি আক্রমণের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও কিছু ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য প্রস্তুত করা হয়েছে। 

আরও পড়ুন<<>>বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের এ ড্রোন সক্ষমতাকে অনুকরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের আদলে লুকাস নামের একটি ড্রোন তৈরি করতে এবং সেটিকে তাদের সামরিক বহরে অস্ত্র হিসেবে যুক্ত করতে বাধ্য হয়েছে।

বক্তব্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে অপারেশন ট্রু প্রমিজ ১-কে একটি বড় রেকর্ড হিসেবে উল্লেখ করেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান। তিনি জোর দিয়ে বলেন, ওই পুরো অভিযানটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নিজস্ব ড্রোন দিয়ে সম্পন্ন করা হয়েছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়