Apan Desh | আপন দেশ

রোমানিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ৭ জুন ২০২৬

রোমানিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান জানিয়েছেন, শুক্রবার (০৫ জুন) কনস্টান্টার বেসামরিক বন্দরে বিস্ফোরিত চালকবিহীন ড্রোনটি ইউক্রেনের ছিল।

শনিবার (০৭ জুন) কনস্টান্টায় অনুষ্ঠিত এক কার্যনির্বাহী সভা শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠকে বিস্ফোরণের ঘটনা পর্যালোচনা করা হয় এবং কৃষ্ণ সাগর উপকূলজুড়ে নিরাপত্তা জোরদারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

নিকুসর ড্যান বলেন, বিস্ফোরিত ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী চারটি ইউক্রেনীয় ড্রোনের একটি। নিয়ন্ত্রণ হারানোর পর সেটি বিস্ফোরিত হয়। এ কারণে ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিকুসর ড্যান বলেন, কীভাবে একটি সামুদ্রিক ড্রোন বন্দরের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারবেন না। তবে তিনি জানান, ইউক্রেন যুদ্ধের সময় এ ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং বর্তমানে রোমানিয়াও ধীরে ধীরে এ প্রযুক্তি ব্যবহার করছে।

আরও পড়ুন<<>>যুদ্ধবিরতি ভাঙতে চাইছে ইসরায়েল, অভিযোগ হামাসের

এর আগে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, কনস্টান্টা বন্দরে একটি সামুদ্রিক ড্রোন স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চারটি ইউক্রেনীয় সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়েছিল। এর মধ্যে একটি কনস্টান্টা বন্দরে, আরেকটি বন্দরের কাছাকাছি সমুদ্রে এবং বাকি দুটি কনস্টান্টা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে বিস্ফোরিত হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়