ছবি : সংগৃহীত
সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশটির পূর্বাঞ্চলে পৃথক দুটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোরর একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও এর পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে ফিলিপাইন ও নেপালের দুই নাগরিক নিহত হন।
এতে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে গেলেও তেলক্ষেত্রের মূল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আরও একজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
আরও পড়ুন<<>>মুক্তি পেলেন সিজেপির ২ মুখপাত্র
একই দিন সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, এ হামলায় ১ জন বাসিন্দা নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে ধেয়ে আসা মোট সাতটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। এ হামলার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি আরবে অবস্থানরত তাদের অনাবশ্যক কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































