ছবি: আপন দেশ
রূপের আগুন জ্বালাই দিছি
জিয়া হক
ঢালিউডের মহারানি কী জানি কী নাম
‘গায়ে কেন হাত দিলি তুই’ লেগেছে গ্যাঞ্জাম
কী সাহসী নারী মাগো, কী সাহসী বোন
‘তোরে পারাই মাইরালামু’ দারুণ উচ্চারণ!
মুখের ভাষা সুখের বাসা বুকের ভাষা বেশ
‘পাঁচশো টাকা মুচলেকা দাও’ খবর কী জম্পেশ
পাঁচশো টাকার খবর বেড়ে পাঁচশো কোটি টাকা
গায়ের পোশাক গন্ধ ছাড়া নিউজ-ভিউজ ফাঁকা!
বাজার দরে আগুন জ্বলে পোশাকশ্রমিক মরে
ওসব দেখে লাভ কী হবে— ওসবে মন ভরে (?)
মন ভরে তো রাঙা গতর… কী জানি কী থাক্
ভুলেই গেছি কেমন করে শাক দিয়ে মাছ ঢাক্।
সাম্বাদিকের সেলফি থেকে বাড়ছে রানির দাম
আদালতের পাড়ায় কেন ‘জমকালো আঞ্জাম’
রিলসে জাতি গিলছে হাতি মিলছে ডলার বেশ
ভাই-ব্রাদার সুশীল আবার— সাবাস বাংলাদেশ।
গতর সতর নতো’র কথা বলতে পারি, না না
রাতের কথা হাতের কথা সকল পাতের খানা
অর্থ-কড়ির উৎস কোথায়, কোথায় ব্যাক-আপ, মামা
ব্যক্তিগত প্রশ্ন করার তুই কে— সা রে গা মা!
সরি সরি কান ধরেছি, সাবাস সাবাস নারী
জন্মদিনের কেকের পাশে সম্পাদের হাঁড়ি
সাম্বাদিকের চাকরি খামু, মাল কামামু, ‘গু খা’
রূপের আগুন জ্বালাই দিছি, মর বেশরম ভুখা।
০৫ নভেম্বর ২০২৬
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































