ছবি: আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশ অভিযান চালিয়েছে। এ অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার যুবকের নাম, এলাহি খান (২৯)। উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারীডাঙ্গী এলাকায় জনৈক রউফ মেম্বারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় এলাহি খানের কাছ থেকে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের আধা গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার এলাহি খান ফরিদপুর কোতোয়ালি থানার বিল মাহমুদপুর এলাকার মৃত মজিবর খানের ছেলে।
আরও পড়ুন <<>> আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী বলেন, মাদকের বিরুদ্ধে চরভদ্রাসন থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আধা গ্রাম কথিত হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































