Apan Desh | আপন দেশ

জাতীয় বিপ্লব-সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৮, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব-সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ( ০৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে কুচকাওয়াজে যোগ দেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্যও এতে অংশ নিয়েছেন।

আরও পড়ুন<<>>শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন- সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মন্ত্রিসভার সদস্য, এমপি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়