Apan Desh | আপন দেশ

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৫, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫০, ৭ নভেম্বর ২০২৬

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি

ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে ফাঁদ পেতে নিজেরাই সে আটকে গেছে। ওয়েস্ট ইন্জিজের কাছে ৮ উইকেটে হেরেছে। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কিন্তু চলমান সিলেট টেস্টেও ব্যাটারদের ব্যর্থতায় উকি দিচ্ছে শঙ্কা। মড়ার উপর খাঁড়ার ঘা' হিসেবে যোগ হয়েছে সাদমান ইসলামের চোটে ছিটকে যাওয়া।

গোড়ালির চোটের কারণে কনকাশন সাব খেলোয়াড় খেলানোর সুযোগ নেই স্বাগতিকদের কাছে। এমন পরিস্থিতিতে ভরসা চিল দ্বিতীয় দিন শেষে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া হৃদয় ও মুশফিককের ওপর। কিন্তু চাপ সামাল দিতে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মুশফিকর। তবে আশার আলো জ্বালিয়ে রেখেছেন তাওহিদ হৃদয়। শান্ত-লিটনদের চরম ব্যাটিং ব্যর্থতায় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

তাকে সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তিনি ব্যক্তিগত ১৬ রানে বিলিয়ে দিয়েছেন উইকেট। তাতে ভেঙেছে ৪১ রানের জুটি। মিরাজের বিদায়ে বড় বিপদে পড়লো বাংলাদশ। স্বীকৃত ব্যাটারদের মধ্যে হৃদয় ছাড়া আর কেউই টিকে নেই এ মুহূর্তে। উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে প্যাডল সুইপ খেলতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন মিরাজ। কিন্তু বল মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে থাকা গ্রিভসও আগে থেকেই অনুমান করে ডান দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচটি নেন।

আরও পড়ুন<<>>বাংলাদেশকে আড়াইশর নিচে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে এখনও পিছিয়ে ১৫১ রান।

তাওহিদ হৃদয় অপরাজিত আছেন ১০০ রানে। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন তাইজুল ইসলাম।

এর আগে, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিক্যানের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে।

এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিক্যানের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি কিংকে। ফলে ১৩৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়