Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেয়া হবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৪, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৫, ৭ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেয়া হবে না: ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

শনিবার (০৭ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ২২৮টির বেশি অবস্থান বা স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।

আরও পড়ুন<<>>হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত

তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষম অবস্থায় নেই। এ কারণে মার্কিন বাহিনীকে জাহাজের জ্বালানি এবং সেনাসদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।

আকরামিনিয়া বলেন, আমরা কখনোই এ অঞ্চলে শত্রুর সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না।

তবে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সেগুলোর বর্তমান কার্যক্ষমতা নিয়ে ইরানের এসব দাবির বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়