Apan Desh | আপন দেশ

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ২৬ মে ২০২৬

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ফাইল ছবি, আপন দেশ

দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন ‘এমকিউ ৯-রেপার’ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, শত্রুভাবাপন্ন উড়োজাহাজ ইরানের আকাশসীমায় প্রবেশের পর এ পদক্ষেপ নেয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি বাহিনী একটি ‘আরকিউ ৪ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি চালিয়েছে। 

আরও পড়ুন<<>>ইরানে হামলার পরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  বললেন ‘চুক্তি সম্ভব’

প্রতিবেদনে বলা হয়, ইরান ঘটনাগুলো ঠিক কখন ঘটিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার তাদের রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়