ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহত সেনার নাম অ্যাডাম জারফাতি। তার বয়স ছিল ২০ বছর। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন এবং রোশ হা-আইন এলাকার বাসিন্দা ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে হিজবুল্লাহ একটি বিস্ফোরকবোঝাই প্রথম-ব্যক্তি দৃষ্টিভিত্তিক ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকায় হামলা চালায়। ওই সময় সেখানে ইসরাইলি সেনারা অভিযান পরিচালনা করছিলেন। এলাকাটি ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি অবস্থিত।
আরও পড়ুন <<>> মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫
হামলায় অ্যাডাম জারফাতি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একজন সেনা গুরুতর আহত হন এবং আরও দুজন সামান্য আহত হন।
আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আহত ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































