Apan Desh | আপন দেশ

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন বা আন্ডারওয়াটার ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি এবং জটিল ইলেকট্রনিক ওয়ারফেয়ার অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনীর তৈরি একটি সর্বাধুনিক ‘রেমাস ৬০০’ (Remus 600) চালকহীন ডুবো ড্রোন আটক করা হয়।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানায়, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা একটি উন্নতমানের চালকবিহীন পানির নিচের যান (ইউইউভি) জব্দ করেছে। আইআরজির দাবি, ড্রোনটি ‘গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে’ হরমুজ প্রণালিতে কাজ করছিল।

আরও পড়ুন<<>>নেপালে তুষারধসে পর্বতারোহীসহ নিখোঁজ ১০

আইআরজিসি জানিয়েছে, জব্দ করা ড্রোনটি রেমাস ৬০০ মডেলের স্বয়ংক্রিয় পানির নিচের যান। এটি বর্তমানে আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ড্রোনটির তথ্য উদ্ধারের কাজ করা হবে।

এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরু হওয়ার আগে তেল ও গ্যাস বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ ছিল হরমুজ প্রণালি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রণালিটি অবরোধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়