Apan Desh | আপন দেশ

সৌদিগামী ১৮০ ফ্লাইটে ভোগান্তিতে ২৪ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ৭ নভেম্বর ২০২৬

সৌদিগামী ১৮০ ফ্লাইটে ভোগান্তিতে ২৪ হাজার যাত্রী

ছবি: আপন দেশ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলা হয়েছে। এ ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮০ ফ্লাইট স্থগিত হয়েছে।

এতে ২৩ হাজার ৮৫ বেশি যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

মো. সাকিব জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

তিনি বলেন বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন <<>> সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়