Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:২৮, ৭ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী 

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (০৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ০৭ নভেম্বরের চেতনা হলো মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।

রুহুল কবির রিজভী বলেন, ০৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা-সার্ভভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ০৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এ চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন<<>>জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ০৭ নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার-স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এ প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে। 

পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকরা দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল-বোমা ফোটাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে- এখাসে বসে থেকে টাকা-পয়সা দিয়ে ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।

এ সময় ০৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়