Apan Desh | আপন দেশ

চালক

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা জোড়া ও মাথার চুলের ব্যান্ড পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। গভীর রাতে ও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

০৮:২২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

জুলাই গণঅভ্যুত্থানের গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ বলেন, সংসদের অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবনে গিয়েছেন, তবে পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

১১:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

বিসিবি পরিচালক হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বিসিবি পরিচালক হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগে বুধবার (০১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। এ সময়ের মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে চট্টগ্রাম বিভাগে বৈধ প্রার্থী থাকেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া

০৫:৪১ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

উচ্চ ‍মুনাফাতেও বঞ্চিত বিনিয়োগকারীরা, সিটি ব্যাংকের শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিকরা

উচ্চ ‍মুনাফাতেও বঞ্চিত বিনিয়োগকারীরা, সিটি ব্যাংকের শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিকরা

এক হাজার কোটি টাকার বেশি মুনাফা করেও সিটি ব্যাংক বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ কম দিয়েছে, যা বাজারে প্রশ্ন তুলেছে আর্থিক স্বচ্ছতা নিয়ে। ধারাবাহিক বোনাস শেয়ার ও কম নগদ প্রদানের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে শেয়ার বিক্রি করছেন। গত দুই বছরে তাদের শেয়ার ধারণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের অংশ বেড়েছে। দর বেড়ে গেলেও এ বিক্রি ইঙ্গিত দিচ্ছে ব্যাংকের ভবিষ্যৎ আর্থিক স্বাস্থ্য নিয়ে শঙ্কার। যদিও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক তা মানতে নারাজ।

০৮:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

গভর্নরকে একহাত নিলেন এবি ব্যাংকের চলতি এমডি সৈয়দ মিজান

গভর্নরকে একহাত নিলেন এবি ব্যাংকের চলতি এমডি সৈয়দ মিজান

গুরুদায়িত্ব পাবার পরদিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একহাত নিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান। ব্যাংক খাতে গ্রাহকদের আস্থাহীনতা ও চলমান অস্থিরতার জন্য তিনি গভর্নর আহসান এইচ মনসুরকে দায়ী করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) ব্যাংকটির ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসহ চারটি নতুন সেবা বাজারে আনা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নরকে অভিযুক্ত করে বক্তব্য দিলেন তিনি। এ সময় সংকটাপন্ন এ ব্যাংকটিতে স্বাধীন নিরীক্ষা (ইন্ডিপিন্ডেন্ট অডিট) না চালানোর পক্ষেও নিজের অবস্থান তুলে ধরেন সৈয়দ মিজানুর।

০৬:১৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক এখনো স্বাধীন হয়নি! পদোন্নতি মিলে তার ইশারায়

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক এখনো স্বাধীন হয়নি! পদোন্নতি মিলে তার ইশারায়

জেনারেশন-জেড-এর রক্তে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু এখনো স্বাধীন হয়নি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। দু’বছর আগে অবসরে যাওয়া একজন এমডির ইচ্ছার প্রতিফলন ঘটছে ব্যাংকটিতে। তাঁর দেয়া ঝারফুক আর তাবিজেই মিলে পদোন্নতি। তবে তার রেখে যাওয়া এমডির চেয়ারে কে বসবেন। ডিএমডি হবেন কে। পদোন্নতির চিঠি যাবে কার হাতে। বঞ্চিতের বার্তা পাবেন কে। আবার মেধারগুণে কারো পদোন্নতি হয়েই গেলে তা কিভাবে ঠেকাতে হবে-এ সিদ্ধান্ত এখনো আসছে তার কাছ থেকেই। বহুমাত্রিক গুণের অধিকারী সেই ব্যাংকারের নাম  মোহাম্মদ শামস-উল ইসলাম।

১২:২৪ এএম, ৩ নভেম্বর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement