Apan Desh | আপন দেশ

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড  ইনভেস্টমেন্টের এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪৮, ৩ আগস্ট ২০২৬

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড  ইনভেস্টমেন্টের এমডি নিয়োগ

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে মো. তৌফিকুল হাকিমকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৭৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ২৫৭ কোটি

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. তৌফিকুল হাকিম ১ আগস্ট ২০২৬ থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এমডির চলতি দায়িত্ব পালন করবেন।

ডিএসইতে পাঠানো প্রকাশনায় কোম্পানিটি বিষয়টি বিনিয়োগকারীদের অবহিত করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়