Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:১৯, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৪০, ৯ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি

ছবি: আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান সংক্রান্ত আদেশ জারির জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম। সারাদেশের শিক্ষকগণের চাকুরীর সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিসেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বাড়িয়েছে। এতে শিক্ষার মান উন্নয়নের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারীত্ব বাড়বে। 

আরও পড়ুন<<>>পেছাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান সংক্রান্ত আদেশ জারি করা হয়নি।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ প্রদানের বিষয়ে আদেশ জারি করা প্রয়োজন।
এমতাবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়