মো. মোরতাজুল করিম বাদরু। ফাইল ছবি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে খোন্দকার মো. মোরতাজুল করিমকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আতাউল মন্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৫.২(১) ও ৮.৩(১) অনুযায়ী খোন্দকার মো. মোরতাজুল করিমকে (বাদরু) বিএনএফের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক করার নিদের্শ গভর্নরের
নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































