ফাইল ছবি
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. এহতেশামুল হক খান যোগদান করেছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন।
এর আগে প্রায় ছয় বছর তিনি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন<<>> সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়
দীর্ঘ ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এহতেশামুল হক খান ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৩ সালে তিনি ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এ দীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান), এমএসসি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেছেন এহতেশামুল হক খান। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































