Apan Desh | আপন দেশ

কমার্স ব্যাংকে ২ পরিচালকের পদত্যাগের পর নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৯, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:২৪, ৩ নভেম্বর ২০২৬

কমার্স ব্যাংকে ২ পরিচালকের পদত্যাগের পর নতুন নিয়োগ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পর্ষদে নতুন করে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগ করা দুই পরিচালক হলেন মো. আতাউর রহমান ও মো. মহসিন মিয়া।

অন্যদিকে, নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছে।

আরও পড়ুন <<>> নভেম্বরে প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩৬ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন দুই পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch