Apan Desh | আপন দেশ

ডিসেম্বরে এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০০, ৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ

ছবি: আপন দেশ

বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। তবে এ সুযোগ নিতে হলে বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এ অবকাশের সম্ভাবনা।

তবে সবাই এ সুবিধা পাবেন না। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালার ওপর।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। 

এর পরদিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিয়মিত কর্মদিবস। এ দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে।

অর্থাৎ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পাওয়া যাবে টানা চার দিনের ছুটি।

আরও পড়ুন <> দুই দিনের ব্যবধানে ২ সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ দম্পতি

তবে এ সুযোগ সবার জন্য সমান নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে এই সুবিধা পাবেন। 

অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানে বৃহস্পতিবার কর্মদিবস হলেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নয়, তাদের ক্ষেত্রে ছুটির হিসাব ভিন্ন হতে পারে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। ফলে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একইভাবে টানা চার দিনের ছুটি পাবেন, এমন নিশ্চয়তা নেই।

বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় কাটানোর পরিকল্পনা করেন অনেকেই। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে বাড়তি সুযোগ। 

তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটি আগেভাগে পরিকল্পনা করে অনুমোদন নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch