ছবি : আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তাকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের তোহোকু ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি লিডিং ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি বিভাগটির অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন <<>> দ্বিতীয় দফায় ৫৮৬৮ গ্রাহক পাচ্ছেন বিমা দাবির টাকা: আইডিআরএ
ব্যাংকিং, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনীতি তার গবেষণার প্রধান ক্ষেত্র। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আর্থিক ও অর্থনৈতিক নীতির বিভিন্ন বিষয় নিয়েও তিনি গবেষণা ও লেখালেখি করেন।
শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি ‘অর্থনীতির বহুবচন’ গ্রন্থের রচয়িতা। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘মনকুমারী’, ‘পদ্ম ফোটা জল’, ‘যে সূর্য স্পর্শে ধরনী শীতল’ ও ‘চলো নক্ষত্রে হেঁটে আসি’।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































