Apan Desh | আপন দেশ

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৫, ৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে টাইগাররা। স্বাগতিকদের সামনে রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। সে পাহাড় টপকাতে লড়ছেন নাজমুল হোসেন শান্তরা। সেটি শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এ সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে বিসিবি। ব্যাটিং বিভাগে রয়েছেন তামিম তানজিদ, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। উইকেটকিপার হিসেবে আছেন জাকের আলী অনিক।

আরও পড়ুন<<>>ক্যারিবীয় পাহাড় টপকাতে হবে টাইগারদের

অপরদিকে বোলিং বিভাগে মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম। 

বাংলাদেশের টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়