Apan Desh | আপন দেশ

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ১৪ মে ২০২৬

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা জোড়া ও মাথার চুলের ব্যান্ড পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক।

নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। গভীর রাতে ও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

আরও পড়ুন<<>>পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরে শুরু হয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং অন্য অটোরিকশাচালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার গলা কাটা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের