ছবি সংগৃহীত
এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী । বুধবার (১৯ আগস্ট) এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন চৌধুরী তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য সুপরিচিত।
এবি ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একইসঙ্গে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় আইএসও সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হয়।
আরও পড়ুন<> ঋণশোধে বিদেশি মুদ্রা কোথায় পাবে মেঘনা গ্রুপ?
তিনি ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানটির ভিত্তি আরও সুদৃঢ় করতে সংস্কার কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তিনি তদারকি করেছেন।
আরও পড়ুন<> পালাচ্ছে বসুন্ধরা
আদিল চৌধুরী ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন।
এবি ব্যাংকে নিয়োগ প্রসঙ্গে আরিফ বিল্লাহ আদিল চৌধুরী বলেন, এবি ব্যাংকের বর্তমান এ গুরুত্বপূর্ণ অভিযাত্রায় নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই গৌরব বোধ করছি। আমার লক্ষ্য থাকবে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা জোরালোকরণ এবং আমাদের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের বিশ্বাসকে আরও মজবুত করা। এ প্রতিষ্ঠানকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের গ্রাহকগণের আস্থা দীর্ঘমেয়াদে আমাদের সাথে সংযুক্ত থাকবে। বলেন নয়া এমডি। -বিজ্ঞপ্তি
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































