Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ না খেলেও র‍্যাংকিংয়ে উন্নতি টাইগারদের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ না খেলেও র‍্যাংকিংয়ে উন্নতি টাইগারদের

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ব্যাটার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ না খেলেও পারফরম্যান্সের সামগ্রিক হিসাবের ভিত্তিতে এগিয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও জাকের আলি অনিক।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৪১তম স্থানে উঠেছেন পারভেজ হোসেন ইমন। এটি তার ক্যারিয়ারের সেরা অবস্থান। একইভাবে সাইফ হাসান দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম এবং জাকের আলি অনিক দুই ধাপ উন্নতি করে যৌথভাবে ৭২তম স্থানে জায়গা করে নিয়েছেন। তবে অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম (২১তম) ও লিটন দাস (৫৪তম)। অপরদিকে তাওহিদ হৃদয় ৪৭তম অবস্থানে অপরিবর্তিত রয়েছেন।

বোলারদের তালিকায় মোস্তাফিজুর রহমান নবম স্থানে নিজের অবস্থান ধরে রাখলেও অন্যদের র‍্যাংকিংয়ে পতন ঘটেছে। শেখ মেহেদি হাসান (২১), রিশাদ হোসেন (২৭), নাসুম আহমেদ (৩৫) ও তানজিম হাসান সাকিব (৪৯) পিছিয়ে পড়েছেন। অলরাউন্ডার তালিকায় সেরা চল্লিশে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই; শেখ মেহেদি নেমে গেছেন ৪৫ নম্বরে।

আরও পড়ুন <<>> নারী বিপিএলে কে কত পারিশ্রমিক পাচ্ছেন 

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পুনর্দখল করেছেন সিকান্দার রাজা। তিনি পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে এক নম্বরে উঠেছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা (৮৭৭ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট এবং তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।

বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী, তার পরেই আছেন আফগানিস্তানের রশিদ খান। বড় চমক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ, যিনি ২১ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ সাত ধাপ উন্নতি করে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়