Apan Desh | আপন দেশ

পাকিস্তানের বিপক্ষে খেলবেন তানজিম সাকিব?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলবেন তানজিম সাকিব?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা জয়ের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তানজিম হাসান সাকিব। কিন্তু ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এ তরুণ পেসারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

জানা গেছে অদম্য টি-টোয়েন্টি কাপে এক ম্যাচ খেলার পরই ব্যাক পেইনের চোটে পড়েন তানজিম সাকিব। সে কারণে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে খেলছেন না। 

তবে বর্তমানে ভালো আছেন সাকিব। স্ক্যান রিপোর্টও ভালো। পরিকল্পনা অনুযায়ী এখনও চোট পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তবুও পাকিস্তান সিরিজে পুরো ফিট হলে তানজিম সাকিব খেলতে পারবেন কি না সে প্রশ্ন জেগেছে।

আরও পড়ুন<<>>সাকিব ইস্যুতে বল এখন সরকারের কোর্টে

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, আসন্ন সিরিজ শুরুর আগে মাঠে ফিরতে পারবেন সাকিব।

বিপিএলের দ্বাদশ আসরে ১০ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন তানজিম সাকিব। এ ছাড়া গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ব্যাট-বল উভয় বিভাগেই ছিলেন ছন্দময়। সবমিলিয়ে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩৪ উইকেট। ব্যাট হাতে করেন ১৯১ রান। 

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলও টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে। ফলে পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছে লিটন-শান্তরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়