Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৪০, ৪ মার্চ ২০২৬

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান। আসন্ন সিরিজের স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। একই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার।

বুধবার (০৪ মার্চ) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। নতুন পরিকল্পনার অংশ হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারকে। অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটাররা হলেন—আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেন।

এর মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, শাদ মাসুদ এবং শামিল হুসেন সম্প্রতি আবু ধাবিতে পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। তাদের পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলে সুযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> চীনকে চমকে দেয়া বাংলাদেশের সামনে এবার উ. কোরিয়া

বাংলাদেশ সফরের দলে জায়গা হয়নি বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার ওপর। ফলে ওয়ানডে দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। যদিও সাম্প্রতিক সময়ে এ ফরম্যাটে তার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ সফরে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে শুরু হবে সিরিজ। ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াডে রয়েছেন—শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়