Apan Desh | আপন দেশ

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব? যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৬, ৫ মার্চ ২০২৬

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব? যা জানা গেল

সাকিব আল হাসান: ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘঠিত গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই দেশের বাহিরে অবস্থান করছেন সাকিব আল হাসান। ক্রিকেটার পরিচয় ছাপিয়ে এমপি হওয়া এ অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে সম্প্রতি আলোচনা চলছিল। গুঞ্জন রটেছিল জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে পাকিস্তান সিরিজে খেলানো হবে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক পরিচালক এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথাই জানিয়েছিলেন। এতে সাকিব ভক্তদের মাঝে আশার সঞ্চার হয়েছিল। তবে সহসাই তাদের আশা পুরণ হচ্ছে না। আরও অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

জানা গেছে, দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে থাকায় সমন্বয়ের বিষয় জড়ির। তাছাড়া দলের সঙ্গে অনুশীলন ছাড়া হুট করে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা উঠেছে। সে কারণে আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেয়া স্বোয়াডে নাম নেই সাবেক এ অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। 

আরও পড়ুন<<>> বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা

এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে।

তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার ব্যাপারেও আশাবাদী আসিফ, সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় (দুপুর সোয়া ২টায় শুরু) একই। এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়