Apan Desh | আপন দেশ

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তান অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তান অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। এ হারের পর ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা শুরু করেছেন সমর্থকরা।

পাকিস্তানি সমর্থকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক সালমান আলি আগার স্ত্রী সাব্বা মানজার।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়লে ক্রিকেটারদের পরিবারের ওপর চড়াও হন সমর্থকরা। এর প্রতিবাদে সাব্বা মানজার এক বার্তায় লেখেন, ‘আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’ যদিও পরে তিনি পোস্টটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি অধিনায়ক সালমান আলি আগাও। তিনি জানান, ব্যাট হাতে ভালো শুরু করলেও শেষটা আশানুরূপ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

আরও পড়ুন : ব্রাজিল দলে এবারও জায়গা হলো না নেইমারের

প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা করে সালমান আগা বলেন, ‘মাঝে মাঝে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। হ্যারি ব্রুক অসাধারণ খেলেছেন। আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল; আমরা সব চেষ্টা করেও তাকে থামাতে পারিনি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়