ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সফরটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
বর্তমানে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৭৬ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। এ জয়ের পরই ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে বিশ্বকাপ শেষে প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সে ধারাবাহিকতায় নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল।
আরও পড়ুন <<>> নতুন বিতর্কে মেসি
বাংলাদেশের এ সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩-২৭ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০-১৩ ডিসেম্বর পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে।
সিএসএর প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। তার মতে, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ এবং আয়োজক হওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় প্রোটিয়ারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































