Apan Desh | আপন দেশ

গরু

কুড়িগ্রামে কোরবানির প্রতিটি হাটে বসেছে মেডিক্যাল টিম

কুড়িগ্রামে কোরবানির প্রতিটি হাটে বসেছে মেডিক্যাল টিম

ঈদুর আজহাকে কেন্দ্র করে জমে ওঠেছে কুড়িগ্রামের প্রতিটি পশুর হাট। এ বছর জেলায় প্রস্তুত রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯১৯টি কোরবানিযোগ্য পশু। অতিরিক্ত গরমে এসব পশু যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য জন্য সতর্ক রয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। ছোট বড় সব ধরনের খামারিদের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম বসানো হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ঈদুল আজহায় বিক্রির জন্য ছোট বড় মিলে ৩ লাখ ৩৬ হাজার ৯১৯টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। বাজার মূল্য ঠিক থাকলে এবারও লাভের আশা করছেন তারা। প্রাণিসম্পদ অধিদতফর জানায়, খামারিরা প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পশুর খাদ্য হিসেবে রয়েছে কাঁচা ঘাস, ভুট্টা, খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া ও খড়। খামারে পশুর জন্য নিয়মিত গোসল, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

০৫:০৭ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

পশ্চিমবঙ্গে গোমাংস নিষিদ্ধের হুমকি

পশ্চিমবঙ্গে গোমাংস নিষিদ্ধের হুমকি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে গোমাংস নিষিদ্ধের ইঙ্গিত দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হিমন্ত দাবি করেন, আসামের ধুবড়িতে ঈদের সময় কিছু মানুষ হিন্দুদের বাড়ির সামনে গোমাংস রাখছিল। তিনি জানান, এ ঘটনায় পুলিশকে কঠোর নির্দেশ দেয়ার পর এমন ঘটনা বন্ধ হয়ে যায়। সভায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তার অভিযোগ, মমতা নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশি মুসলমানদের প্রতি সহানুভূতিশীল আচরণ করেন বলেও দাবি করেন তিনি।

০৬:১০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ