Apan Desh | আপন দেশ

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

বিগত বছরের মতো এবার ভ্রাম্যমাণ গাড়িতে আসন্ন রমজানে কম দামে ডিম, দুধ, মুরগির মাংস ও গরুর মাংস বিক্রি করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলের একটি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সংবাদমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

মৎস্য উপদেষ্টা জানান, এবার রোজায় গরুর মাংস প্রতি কোজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়।

তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ফরিদা আখতার বলেছিলেন, এ বছর সুলভ মূল্যে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মাছও সরবরাহের চেষ্টা করছি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ