ফাইল ছবি, আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে গরুবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর শালেপুর মধ্য এলাকা থেকে কয়েকজন গরু ব্যবসায়ী ও মাঝি মিলে ২৭টি গরু নিয়ে একটি ট্রলারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রার কিছুক্ষণ পরই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে নদীতে ডুবে যায়।
ট্রলারের মাঝি ছিলেন ওকেল দেয়ান, তিনি আব্দুল মালেক দেয়ানের ছেলে।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে কোরবানির প্রতিটি হাটে বসেছে মেডিক্যাল টিম
ট্রলারে থাকা গরু ব্যবসায়ীদের মধ্যে ছিলেন— শেখ আবুল, সেখ আযম, লোকমান খান, লাবলু খান। দুর্ঘটনার পর আইয়ুব শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হন। তিনি আব্দুল হক (মিস্ত্রি)-এর ছেলে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ট্রলারে থাকা গরুগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































