Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ২৪ জুলাই ২০২৬

কালীগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে গরু চুড়ির হিড়িক পড়েছে। এলাকায় গরু চুরির ঘটনায় খামারি ও কৃষকদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

চুরি হওয়া গরুর মালিক মো. জামারুল খান জানায়, তার গোয়াল ঘরে ১০ লিটার দুধের একটি গাভী ও দুইটি গরু ছিল। সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা বাইরে দিয়ে আটকানো রয়েছে। 
অপর পাশের দরজা দিয়ে বাইরে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে একটি গরুও নেই। পরে আশপাশে খুঁজেও গরুর কোনো সন্ধান পান না। পরে তারা পুলিশে খবর দেয়।

এদিকে সম্প্রতি তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম এলাকায় দুই বালু ব্যবসায়ীর গদিতে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা ইঞ্জিনচালিত ট্রলারযোগে এসে মাঝ রাতে হামলা ও ব্যবসায়ীকে পিটিয়ে টাকা, মোবাইল ফোন, সিসি ক্যামেরার ডিভিআর ও জ্বালানী তেল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, তুমলিয়া ইউনিয়নের অলুয়া, সানাইয়া, মানিকপুর, টিওরী গ্রামে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষক ও খামারিরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভোগছেন।

আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় গত একমাসে আশেপাশের গ্রাম থেকে প্রায় এক ডজনেরও বেশী গরু চুরির ঘটনা ঘটে। তারা পুলিশি টহল বাড়ানো এবং দ্রুত চোরচক্রকে গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন <<>> রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

অলুয়া গ্রামের আব্দুল হান্নান বলেন, সোম বাজারের এক ব্যবসায়ীর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৩ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ৩:০৫ মিনিটে নীল রংয়ের একটি পিকআপ টিওরী এলাকায় প্রবেশ করে। ৩:৩৫ মিনিটে পিকআপটি চলে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন আপন দেশকে বলেন, গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। চুরির ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়