ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সদর উপজেলায় গরু-মহিষকে ল্যাম্পি স্কিন ডিজিজ মুক্ত রাখতে ও এ সম্পর্কে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করা হয়। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম হয়েছে।
বুধবার (০৩ জুন) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
আরও পড়ুন<<>>খানজাহান আলী দীঘির কুমির যাচ্ছে সুন্দরবনে
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ল্যাম্পি স্কিন ডিজিজ হলো গবাদিপশুর একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত চর্মরোগ। সময়মতো প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলা খামারিদের জন্য খুবই জরুরি। এটি প্রতিরোধে আক্রান্ত পশুর জন্য মশারীর ব্যবহার, গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নির্দিষ্ট সময়ে গরুকে এলএসডি ভ্যাকসিন দিতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































