Apan Desh | আপন দেশ

মাংস খাওয়ার পর স্বস্তি পেতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ৩১ মে ২০২৬

আপডেট: ১৭:০৬, ৩১ মে ২০২৬

মাংস খাওয়ার পর স্বস্তি পেতে যা খাবেন

ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ আর উৎসব। তবে ঈদুল আজহায় কয়েক দিন ধরে অতিরিক্ত মাংস, ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার খাওয়ার কারণে অনেকেরই হজমে সমস্যা দেখা দেয়। পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা বদহজমের মতো সমস্যায় ভুগতে হয়। এমন পরিস্থিতিতে কিছু ফল ও সবজি খাদ্যতালিকায় যোগ করলে স্বস্তি মিলতে পারে।

তরমুজ: ঈদের ভারী খাবারের পর তরমুজ শরীরকে স্বস্তি দেয়। এতে প্রচুর পানি থাকায় শরীর আর্দ্র থাকে এবং সহজে হজম হয়। গরমের সময় শরীর ঠান্ডা রাখতেও তরমুজ বেশ উপকারী।

কলা: পেটের অস্বস্তি বা হজমের সমস্যায় কলা একটি উপকারী ফল। পাকা কলা নরম হওয়ায় সহজে হজম হয়। এতে থাকা পটাসিয়াম শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

বাঙ্গি: বাঙ্গিতে পানির পরিমাণ বেশি এবং আঁশ তুলনামূলক কম। ফলে এটি সহজে হজম হয়। পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ও পটাসিয়াম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।

আরও পড়ুন <<>> ঈদে মাংস খাবেন যে নিয়মে

খোসা ছাড়ানো আলু: একটানা মাংস খাওয়ার পরিবর্তে হালকা খাবার খেলে হজমে সুবিধা হয়। সেদ্ধ বা ভর্তা করা খোসা ছাড়ানো আলু সহজপাচ্য এবং পেটের জন্য আরামদায়ক।

পালংশাক: কাঁচা শাকসবজি অনেক সময় হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে রান্না করা পালংশাক নরম হওয়ায় সহজে হজম হয়। এতে আয়রন রয়েছে, যা শরীরের ক্লান্তি কমাতে সহায়তা করে।

হলুদ ক্যাপসিকাম: হলুদ ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি ও প্রয়োজনীয় আঁশ। ভারী খাবারের পর স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে এটি সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঈদের পর শরীরকে স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি হালকা ফল, নরম সবজি ও সহজপাচ্য খাবার খেলে হজম ভালো থাকে এবং শরীরও স্বস্তি পায়।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়