Apan Desh | আপন দেশ

পশ্চিমবঙ্গে গোমাংস নিষিদ্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৪, ১৭ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে গোমাংস নিষিদ্ধের হুমকি

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে গোমাংস নিষিদ্ধের ইঙ্গিত দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হিমন্ত দাবি করেন, আসামের ধুবড়িতে ঈদের সময় কিছু মানুষ হিন্দুদের বাড়ির সামনে গোমাংস রাখছিল। তিনি জানান, এ ঘটনায় পুলিশকে কঠোর নির্দেশ দেয়ার পর এমন ঘটনা বন্ধ হয়ে যায়।

সভায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তার অভিযোগ, মমতা নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশি মুসলমানদের প্রতি সহানুভূতিশীল আচরণ করেন বলেও দাবি করেন তিনি।

এসময় পশ্চিমবঙ্গে গোমাংস বিক্রি বন্ধের বিষয়েও মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে গোমাংস নিষিদ্ধ হতে পারে। এ বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন <<>> সাময়িক যুদ্ধবিরতি চায় না ইরান

এ বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়