Apan Desh | আপন দেশ

কুমিল্লা জেলা

গুণীজনদের জীবদ্দশায় মূল্যায়ন করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় মূল্যায়ন করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

অনেক সময় সমাজের কল্যাণে কাজ করা মানুষের প্রকৃত মূল্যায়ন মৃত্যুর পর করা হয়। অথচ জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান করা হলে ভবিষ্যতে আরও অনেক মানুষ সমাজসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (১৩ জুন) সকালে কুমিল্লা জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজ করে  বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা।

০৪:৫৫ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি: আবদুল্লাহ তাহের

প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি: আবদুল্লাহ তাহের

চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি। তিনি আমাদের মূল্যায়ন করেন। এজন্য আমার চৌদ্দগ্রামে একটু বেশি পরিমাণ বরাদ্দ দেয়ার জন্য বলেছেন বলেও জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার (৩১ মে) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজ নির্বাচনি এলাকায় উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, অন্তবর্তী সরকার থাকাকালীন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি প্রশ্ন রেখে বলেন, সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এ বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।

০৪:৩৭ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

কুমিল্লা জেলা পরিষদ থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব থেকে এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও বাস্তবে তাদের মধ্যে এটা ছিল না।

১০:৩১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার

সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান

সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। দায়িত্ব শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

০৪:২৬ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

ইসলামী ফাউন্ডেশনের অধীনে মক্তবে কর্মরত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। সোমবার (১৮ মে) দশমিনা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুর রহিম। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, ফেরদৌসি বেগম, মাওলানা আল মামুন প্রমূখ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বলা হয়, ১৯৯৩ সালে ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রকল্পের কার্যক্রম শুরু করেন। বর্তমানে প্রকল্পের ৮ম পর্যায় চলমান রয়েছে। বর্তমানে এ প্রকল্পের আওতায় এক কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। 

০৩:২৮ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সে আস্থা আর থাকবে না। আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।

০৮:২০ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

র‍্যাবের তল্লাশিতে ৬ বস্তা গাঁজা জব্দ

কুমিল্লার তিতাস উপজেলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাব সূত্রে জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়ার তথ্য পায় তারা। এর ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব-১১। অভিযানের সময় একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হয়। গাড়িটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে।

১১:৫৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, বন্ধ হলো হাসপাতাল

ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, বন্ধ হলো হাসপাতাল

কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ‘ইউনিটি ট্রমা অ্যান্ড জেনারেল হসপিটাল’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (১১ এপ্রিল) সকালে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে নাজিয়া বিনতে আলমকে। সদস্য হিসেবে রয়েছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট সুমন কুমার দত্ত এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের এনেস্থিসিয়া কনসালটেন্ট আব্দুল্লাহ আল কাফি।

১১:১৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। ঘটনার এক দশক পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন। এদিন সকালে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়। তিনি আদালতে মামলার অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম। আদালতের নির্দেশ অনুযায়ী, সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষা করা হবে। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তারা সবাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

০৪:২৭ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু

হামে রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। আরও ২১ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং দুজন তিতাস উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

১০:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

বাসের ধাক্কায় এক পরিবারের চারজনসহ নিহত ৫

বাসের ধাক্কায় এক পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্টারলাইন পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারে থাকা শিশুসহ আরও চারজনকে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়।

১০:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত বড় চমক দেখালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন। ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি এখন মন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সংসদ সদস্য এবং পরে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। দলীয় সূত্রে জানা যায়, এবার নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা প্রায় এক মাস ধরে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

০৬:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement