Apan Desh | আপন দেশ

দলীয় ভোটারদের ঘরবাড়ি পোড়ানোর হুশিয়ারি দিলেন বিএনপির মঞ্জুরুল মুন্সী

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দলীয় ভোটারদের ঘরবাড়ি পোড়ানোর হুশিয়ারি দিলেন বিএনপির মঞ্জুরুল মুন্সী

ছবি সংগৃহীত

দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন। 

মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। ঋণখেলাপীর দায়ে আদালত তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করে। এরপর বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দিনকে সমর্থন দেয়। মন্জু মুন্সী ট্রাক প্রতীকের হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। 

মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, বিএনপি ট্রাক প্রতীককে সমর্থন দিয়েছে। আমাদের সিদ্ধান্ত ট্রাক প্রকীকে ভোট দেয়া। 

আরও শুনতে ক্লিক করুন এখানে

ভোটারদের হুশিয়ারি দিয়ে মন্জু মুন্সী বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। পারলে ফেসবুকে আমার ভিডিও দিতে পারেন তাতে আমার কিছু যায় আসে না....।

দলীয় সিদ্ধান্তের কথা ফের জানিয়ে তিনি বলেন, আমাকে অপমানীত করবেন না। আমি যদি অপমানীত হই তাহলে প্রতিশোধ নেব। ঠিক আছে? আমাকে কি অপমানীত হতে দিবেন? উপস্থিত নেতাকর্মীরা সবাই হাত নেড়ে ‘না’ সূচক ইঙ্গিত দেন।

তিনি বলেন, তাহলে ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিবেন মন্জুরুল ইসলাম মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহযোগিতা করবেন।

মন্জুর দেয়া এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়