Apan Desh | আপন দেশ

কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪১, ১৬ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে দুজন নিহত হন। তারা হলেন দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আলীয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

সূত্র আরও জানায়, এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গত বছরের আগস্টে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

আরও পড়েন : নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব

সে সময় থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা গ্রামে আসতে পারছিলেন না। সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই এলাকায় আবার উত্তেজনা বাড়তে থাকে।

এ উত্তেজনার ধারাবাহিকতায় শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: