Apan Desh | আপন দেশ

হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দীনের ভোট বর্জনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দীনের ভোট বর্জনের ঘোষণা

ছবি : আপন দেশ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।

কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেয়া হয়েছে।’

অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুন : ফলাফলের গেজেট প্রকাশের সময় জানালেন আইন উপদেষ্টা

গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।

এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়